ককটেল বিস্ফোরণ বা বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা শহরে কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনায় সরকারে কোনো সংকট তৈরি করা যাবে না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার বক্তব্যের প্রতিবেদন সমসাময়িক সংবাদসূত্রেও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।’
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দল এখন যারা আছেন, তারা লং মার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।’
আন্দোলন ও রাজনৈতিক চাপ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কংগ্রেস পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না, সরকারের মধ্যে সংকট।’








