Logo

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করলো ওমান

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৩, ২০:৫৬
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করলো ওমান
ছবি: সংগৃহীত

পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ওমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ওমান, মাসকাট ডেইলি ও ওমান অবজারভার। তবে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা  হয়, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।  এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।  

বিজ্ঞাপন

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। আর রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে তিনি যদি আবার এমপ্লয়মেন্ট ভিসায় ফিরতে চান।

নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। 

বিজ্ঞাপন

তবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। সূত্র: টাইমস অব ওমান, মাসকাট ডেইলি ও ওমান অবজারভার\

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD