বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। তাঁদের নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ফ্লাইটের মধ্য দিয়ে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন নির্বাচিত কর্মীরা। তাঁদের বিমানভাড়াসহ যাতায়াত ও অন্যান্য যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো অভিবাসন ব্যয় করতে হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর আগে লটারির মাধ্যমে এস কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।
কিন্তু দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছুসংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।








