Logo

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৩, ২২:১৪
আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

নিজের ফরম কিনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করা হয়। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD