Logo

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩
অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম
ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে আ. লীগ মনোনীত শামীম হকের প্রার্থিতা বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন এ স্বতন্ত্র প্রার্থী।

এরপর শুনানি শেষে শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসি'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন শামীম হক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার রিট সরাসরি খারিজ করে দেন।

পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান শামীম হক।

বিজ্ঞাপন

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) এ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD