Logo

আগামীকাল কারামুক্তিতে ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৭:১৩
আগামীকাল কারামুক্তিতে ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিজ পিতৃভূমি বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে তিনি বগুড়ায় পৌঁছাবেন। সফর ঘিরে পুরো উত্তরাঞ্চলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা থাকলেও সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিচার বিভাগের ডিজিটালাইজেশন উদ্যোগ—‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, সকালে বগুড়া সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী সরাসরি আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন তিনি। এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বগুড়া থেকেই এই ডিজিটাল জামিন ব্যবস্থা ধাপে ধাপে সারা দেশে চালু করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বর্তমান ব্যবস্থায় জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহীতাদের। সংশ্লিষ্টদের মতে, প্রচলিত পদ্ধতিতে সময় নষ্টের পাশাপাশি অনেক ক্ষেত্রে জামিন জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্যও দেখা যায়। নতুন ‘ই-বেইল বন্ড’ চালু হলে এসব সমস্যার বড় ধরনের সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ডিজিটাল পদ্ধতিতে জামিননামা যাচাই ও কার্যকর হওয়ায় বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেক কমে যাবে। পাশাপাশি জামিন জালিয়াতি প্রতিরোধ ও অসাধু চক্রের প্রভাবও হ্রাস পাবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার আদালত চত্বরে চলছে ব্যাপক প্রস্তুতি। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, মূল অনুষ্ঠানটি মাত্র ৩০ মিনিটের হলেও এই সফরকে স্মরণীয় করে রাখতে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন।

এ সফরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়া সিটি করপোরেশন ঘোষণা এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD