Logo

২৯ ডিসেম্বর বরিশালে যাচ্ছেন শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৮
২৯ ডিসেম্বর বরিশালে যাচ্ছেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্র্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী শুক্রবার  (২৯ ডিসেম্বর) বরিশাল সফর করবেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বক্তব্য দেবেন।”

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবর পেয়ে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আ. লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD