Logo

দুদকের পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৭
দুদকের পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ ডিসেম্বর) দুদক সচিব মো মাহবুব হোসেন স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

উপ-পরিচালক থেকে ৭কর্মকর্তাকে পরিচালক পদেপদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৭ ডিসেম্বর) দুদক সচিব মো মাহবুব হোসেন স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো. তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার ও জালাল উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম ও মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মো. তালেবুর রহমান ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে, ময়মনসিংহের জেলা কার্যালয়ে মোহা. আবুল হোসেন, ঢাকা-১ এর জেলা কার্যালয়ে এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার গাজীপুরের জেলা কার্যালয়ে এবং জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয় কর্মরত আছেন।

জেবি/এসবি 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD