Logo

এবার নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ: ইসি

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৪, ০৮:২৪
এবার নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ: ইসি
ছবি: সংগৃহীত

নতুন এই ভোটারসহ দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখে।

বিজ্ঞাপন

এবার ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার হয়েছেন। নতুন এই ভোটারসহ দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এতে দেখা যায়,  মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

বিজ্ঞাপন

ইসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। দশম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১১ লাখ এবং নবম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। সূত্র : ইউএনবি

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD