শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

দক্ষিণ আফ্রিকার আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে নাভি পিল্লাইয়ের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক অভিনন্দনবার্তায় অধ্যাপক ইউনূস পিল্লাইয়ের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর আজীবন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই।
তার দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, বিচারপতি পিল্লাই তার জীবন ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে, জাতিসংঘে এবং আন্তর্জাতিক বিচারাঙ্গনে তার কাজ প্রমাণ করেছে যে আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় এনেছেন এবং যাঁদের কোনো কণ্ঠস্বর নেই, তাদের পাশে দাঁড়িয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিচারপতি পিল্লাইয়ের অসাধারণ সাহস ও অবিচল সততার স্বীকৃতি।
তিনি আরও বলেন, এটি একই সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচার ও শান্তি একে অপরের পরিপূরক। আমি তার প্রতি আমার আন্তরিক শুভকামনা জানাই।
বিজ্ঞাপন
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে।








