Logo

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৬
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৩১টি করসংক্রান্ত মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে চলমান। শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে করা এসব মামলার একটি বর্তমান বিএনপি সরকারের সময়ে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিচারাধীন ৩১টি কর মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির পরিমাণ কয়েকশ কোটি টাকা বলে জানা গেছে। পাশাপাশি শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, এসব ঘটনায় ড. ইউনূস ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে চলতে হবে।

এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD