গ্যাসের সংকট দুই এক দিনের মধ্যে কমবে: প্রতিমন্ত্রী নসরুল

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
আগামী দু’একদিনের মধ্যেই গ্যাসের সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রবিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামে গ্যাসের যে সংকট রয়েছে, আমরা আশা করছি আগামী দু’একদিনের মধ্যেই তা কমে অনেক ভালো অবস্থায় আসবে। এটা আমাদের জন্য একটি সুখবর।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে মোট ভোটার কত, জানাল ইসি
উল্লেখ্য, মহেশখালীর এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটি থাকায় সরবরাহ করা যাচ্ছে না বলে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম ও আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট শুরু হয়। তবে ওইদিন রাত থেকে পাইপলাইনে সরবরাহ শুরু হওয়ার পর থেকে গ্রাহকরা গ্যাস পেতে থাকেন। গতকাল শনিবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকে। তবে দুপুর ১২টার পর গ্যাসের চাপ বাড়তে থাকে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








