নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র গোডাউনে আগুন

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল অফিসার আনোয়ারুল ইসলাম
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জেলা প্রশাসক ডাক বাংলোর সামনে বিআইডব্লিউটিএ'র গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জেলা প্রশাসক ডাক বাংলোর সামনে অবস্থিত বিআইডব্লিউটিএ গোডাউনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল অফিসার আনোয়ারুল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আনোয়ারুল ইসলাম জানান, হাজীগঞ্জে জেলা প্রশাসক ডাক বাংলোর সামনে আনুমানিক দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গোডাউনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ২৩ মিনিটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নাই।
এমএল/








