Logo

এলডিডিপির পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকে শুভেচ্ছা

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ০৫:৪৯
এলডিডিপির পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকে শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. রেয়াজুল হককে শুভেচ্ছা জানিয়েছে। 

রবিবার (৩ মার্চ) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম শুভেচ্ছা বিনিময় করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. মো. গোলাম রব্বানী, উপ প্রকল্প পরিচালক ডা. হিরন্ময় বিশ্বাস, উপ প্রকল্প পরিচালক ড. মো. শাকিফ-উল আযম, উপ প্রকল্প পরিচালক ইন্জিনিয়ার পার্থ প্রদীপ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ, গত বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পান ডা. রেয়াজুল হক। এর আগে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD