Logo

বিএডিসিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ২২:১৬
বিএডিসিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
ছবি: সংগৃহীত

সূর্যোদয়ের সাথে সাথে কৃষিভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় বিএডিসিতে পালিত হলো ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪। কৃষি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দিবসটি উপলক্ষ্যে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে কৃষিভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, বিএডিসি’র সকল কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণপূর্বক শ্রদ্ধাজ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে চেয়ারম্যান, বিএডিসি’র নির্দেশনা অনুযায়ী সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে একত্রিত হয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD