Logo

ঈদে টানা ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৪, ০২:৩০
ঈদে টানা ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় জানান হয়, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। একই সাথে ঈদের সময় ৭দিন পশু ও পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদ উল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে  ঈদ আনন্দময় ও নিরাপদ হয়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন, তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালন করবেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD