Logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের রোল মডেল: স্পিকার

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ০৬:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের রোল মডেল: স্পিকার
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন, প্রাকৃতিক দুর্যোগে নারীদের সহযোগিতা প্রদান, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা প্রেরণের মাধ্যমে নারীর সার্বিক অবস্থা উন্নয়নে কাজ করে চলেছেন।

রবিবার (২ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘৪র্থ জাতীয় সম্মেলন’- এ নারী পুরুষের সমতা অর্জনে কলম হোক হাতিয়ার প্রতিপাদ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা অনেক সহজ হয়েছে। এই সরকার প্রচুর সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমাধ্যমের প্রসারের জন্য নানাবিধ নীতিমালা ইতোমধ্যে গ্রহণ করেছেন।

এ সময় তিনি বলেন, বিশ্বায়নের যুগে তথ্য প্রবাহ ও তথ্য প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে নারী সাংবাদিকদের প্রশিক্ষিত করা এখন সময়ের দাবি। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায়ও নারীরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের দীর্ঘ ২৪ বছরের পথচলা সাংবাদিকতার ক্ষেত্রে এক অনন্য অর্জন। নারী সাংবাদিকদের পেশাগত ঝুঁকি নিরসনে এ সংগঠনটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা, মিথ্যা সংবাদ চিহ্নিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সহযোগিতা করতে পারে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা।

বিজ্ঞাপন

এ সময় নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদকমণ্ডলী, দেশবরেণ্য সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD