Logo

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মলয় কুমারের উপর হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ২১:৫৬
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মলয় কুমারের উপর হামলা
ছবি: সংগৃহীত

পরে এ পরিস্থিতি দেখে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে দুর্বৃত্ত সন্ত্রাসী আজিজ পালিয়ে যায়

বিজ্ঞাপন

রাজধানীতে অতর্কিত হামলায় আহত হয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মলয় কুমার সুর। 

বৃহস্পতিবার (১৩ জুন) আনুমানিক রাত ৯টার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমানের পরীবাগের বাসা থেকে নামার সময় লিফটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র জানায়, প্রশাসনিক কাজে পরিচালক প্রশাসন ডাক্তার মলয় কুমার সুর মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কাজ সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে ওঁত পেতে থাকা ডা. আজিজুল ইসলাম মলয় কুমার শূরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে মলয় কুমার শূর গুরুতর আহত হয়। তার শরীর থেকে অজস্র রক্তক্ষরণ হতে লাগে। পরে এ পরিস্থিতি দেখে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে দুর্বৃত্ত সন্ত্রাসী আজিজ পালিয়ে যায়

বিজ্ঞাপন

এ বিষয় ডা. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আহত ডা. মলয় কুমার সুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ডা. মলয় কুমার সুর বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD