Logo

বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ২২:৫৮
বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, “সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন জাতির পিতা। প্রতিরক্ষা নীতি প্রনয়ণ করেছেন তিনি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা সরকার গঠন করে যুদ্ধাপরাধের বিচার শুরু করি। অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে। আমরা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকার প্রধান বলেন, “২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন একটি স্থায়ী রূপ পেয়েছে।”

তিনি আরও বলেন, “১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি; বরং দেশে ক্যু হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD