স্মারকলিপি দিতে বঙ্গভবনে কোটাবিরোধীদের প্রতিনিধি দল

আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় গুলিস্তানের জিরোপয়েন্টে থাকা পুলিশের ব্যারিকেড তাদের আটকে দেয়
বিজ্ঞাপন
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবন গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্ট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছান আন্দোলনকারীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় গুলিস্তানের জিরোপয়েন্টে থাকা পুলিশের ব্যারিকেড তাদের আটকে দেয়। পরে সেখান থেকেই আন্দোলনকারীদের সমন্বয়কদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায়। এদিকে অন্য শিক্ষার্থীরা সচিবালের সামনে এবং জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে ফিরে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করবেন।
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে জিরো পয়েন্ট। এর ফলে আশপাশের সড়কগুলো স্থবির হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








