Logo

এবার ছাত্রদের পাশে দাঁড়ালেন রিকশাচালকরাও

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ০৩:১১
এবার ছাত্রদের পাশে দাঁড়ালেন রিকশাচালকরাও
ছবি: সংগৃহীত

কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাদের পর এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও। সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান রিকশাচালকরা। এসময় কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ নিয়ে রফিক নামের এক রিকশাচালক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়া রুজি না করে মাঠে নেমেছি। আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’

আরেক রিকশাচালক বলেন, কত মানুষের ওপর নির্বিচারে গুলি করল তারা। যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে,স্বাধীন দেশে এটা হতে পারে না। আমরা আমাদের সন্তানদের পাশে আছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷

সরেজমিনে দেখা গেছে, রিকশাচালকরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে/ দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর',/ ১ ২ ৩ ৪ হাসিনা তুই গদি ছাড়সহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD