Logo

বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ: ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৪, ০১:১৫
বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

এদিন দুপুর ২টার ১০ মিনিটের দিকে বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

বিজ্ঞাপন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ।”

বৃহস্পতিবার  (৮ আগস্ট) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, এদিন  দুপুর ২টার ১০ মিনিটের দিকে বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আজকে আমার আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁধে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD