Logo

বিটিআরসির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ০৬:৩২
বিটিআরসির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিন্ডিকেটে জড়িত

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিটিআরসির প্রশাসন বিভাগ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিটিআরসির উপপরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপপরিচালক মাহদী আহমদ।

বিজ্ঞাপন

পৃথক আদেশে বলা হয়, এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিন্ডিকেটে জড়িত থেকে দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং কর্মচারীদের বিভিন্ন সময়ে নিপীড়ন ও নিষ্পেষণের প্রেক্ষিতে তাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ এর বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩ (খ) (ঘ) (ই) ও বিধি-১২ (১) অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তবে সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। তারা রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গণমাধ্যমকে বলেন, “বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে।”

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই উপপরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১১ আগস্ট) বিটিআরসির প্রশাসন বিভাগ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিটিআরসির উপপরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপপরিচালক মাহদী আহমদ।

বিজ্ঞাপন

পৃথক আদেশে বলা হয়েছে, “এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিন্ডিকেটে জড়িত থেকে দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং কর্মচারীদের বিভিন্ন সময়ে নিপীড়ন ও নিষ্পেষণের প্রেক্ষিতে তাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ এর বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩ (খ) (ঘ) (ই) ও বিধি-১২ (১) অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”

বিজ্ঞাপন

তবে সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। তারা রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

এ বিষয়ে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গণমাধ্যমকে  বলেন, “বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD