Logo

অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিলেন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৪, ০২:৪২
অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিলেন
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ নিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ আগস্ট অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। দুইদিন পর শপথ নেন আরও তিন উপদেষ্টা। সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২২ জনে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD