Logo

রবিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০৭:০৭
রবিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ব্রিফিংয়ে তিনি সরকারের কার্যক্রম ও বিভিন্ন পদক্ষেপ তাদের অবহিত করবেন।

বিজ্ঞাপন

আগামীকাল রবিবার (১৮ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি সমসাময়িক বিষয় তুলে ধরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি সরকারের কার্যক্রম ও বিভিন্ন পদক্ষেপ তাদের অবহিত করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ১২ আগস্ট ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য,গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD