এবার ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

সেই সাথে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া আ.লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই সাথে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ শনিবার (১৭ আগস্ট) জারি করে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসরাণ
বিজ্ঞাপন
গেল ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।
জেবি/এসবি








