Logo

দীপু মনি-জয়কে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ২৩:৫৬
দীপু মনি-জয়কে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলায়  ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ আগস্ট) মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD