Logo

তিতাস বোর্ডের নতুন চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশিদ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৪, ০২:৫৪
তিতাস বোর্ডের নতুন চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশিদ
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে

বিজ্ঞাপন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলমকে। তার পরিবর্তে বোর্ড চেয়ারম্যান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদকে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে, সচিবরা যেগুলোর চেয়ারম্যান রয়েছে বদলে দেব।

খুব অপরিহার্য না হলে সচিবদের কোনো কোম্পানির বোর্ড চেয়ারম্যান রাখা হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD