Logo

সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৬
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
ছবি: সংগৃহীত

পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের অনেক লোক ভারতে যাওয়া-আসা করে

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্ডার কিলিং (সীমান্তে হত্যা) নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এজন্য শুধু আমি বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে (কর্তৃপক্ষ) আদেশ করেছি। আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়টি জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম বলেন, “আমি আপনাদের (সাংবাদিক) কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের অনেক লোক ভারতে যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওই পাড়ে না যায় পূজা দেখার জন্য। ওই পাড়ের লোকও যেন এ পাড়ে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD