বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন রুটে ডিসকাউন্ট দিচ্ছে বিমান

থাকা যে কোন দিনের টিকেট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে উক্ত ডিসকাউন্ট পাবেন।
বিজ্ঞাপন
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন রুটের টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানায় অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সকল রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোন দিনের টিকেট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে উক্ত ডিসকাউন্ট পাবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকেট ক্রয় করলে এ ডিসকাউন্ট পাওয়া যাবে।
ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








