Logo

দেশের সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ২০:২৫
দেশের সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশের সব পৌরসভায় আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে দেশের সব পৌরসভার প্রশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই ব্যবস্থায় ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। এর মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ডিজিটালভাবে রেকর্ড ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ২০ আগস্ট এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে সব পৌরসভার প্রশাসককে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনার আওতায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কর্মীদের উপস্থিতি কার্যকরভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা সহজ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৬ জুলাইয়ের দুটি স্মারক এবং স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখার ১১ আগস্টের ইউও নোটের ভিত্তিতে দেশের সব পৌরসভায় ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD