Logo

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মো. মনিরুজ্জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ২০:৪৫
ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মো. মনিরুজ্জামান
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মো. আমিনুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হয়ে নতুন এমডি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. মো. মনিরুজ্জামান।

ঢাকা ওয়াসার প্রধান দায়িত্ব রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি উৎপাদন ও পরিশোধন, সরবরাহ অবকাঠামোর উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমও পরিচালনা করে সংস্থাটি।

নতুন এমডির নেতৃত্বে এসব সেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD