‘শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না’

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি দেশটির বিচারিক প্রক্রিয়ার ওপর ছেড়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে সরাসরি দায় নিতে চাইছে না। সে কারণে বিষয়টি বিচার বিভাগের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এটি বাংলাদেশ সরকারের জানা। তাকে দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও আনুষ্ঠানিক অনুরোধ ভারতের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী আরও বলেন, একটি ভারতীয় সংবাদ প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পর্যায়ে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে সেটি শেখ হাসিনার জন্য খুব একটা ইতিবাচক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দালিব রহমান পার্থ বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায়।
বিজ্ঞাপন
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা মূলত একটি মানসিকতার বিষয়। দীর্ঘ ১৭ বছর সমালোচনা গ্রহণ করার মানসিকতা ছিল না। বর্তমান সরকারের গত ছয় মাসেও তেমন মানসিকতার প্রকাশ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কাউকে বন্ধ করে দেওয়া বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই। দেশের ইতিহাসের কঠিন একটি সময়ে সরকার দায়িত্ব পালন করছে। গত ১৭ বছরে পুরো ব্যবস্থায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সহযোগিতা প্রয়োজন।








