Logo

তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নয়, নিয়ম মেনে রেগুলেট করবে: পার্থ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১২:৪৮
তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নয়, নিয়ম মেনে রেগুলেট করবে: পার্থ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে নিয়ন্ত্রণমূলক ভূমিকার পরিবর্তে আইন, নিয়ম ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম কর্মদিবসের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরাকে মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধসহ দেশের জাতীয় অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরে ইতিবাচক প্রভাব তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে রয়েছে।

জুলাই আন্দোলনের সময় গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, ওই সময়ে গণমাধ্যমের অবদানকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আন্দালিব রহমান পার্থ বলেন, “সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও বলেন, “আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। আমরা যাতে আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি।”

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তথ্যমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD