Logo

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৯:০৩
স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী
আন্দালিভ রহমান পার্থ | ফাইল ছবি

বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তবে স্বাধীনতা ভোগের পাশাপাশি সংবাদকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আন্দালিভ রহমান পার্থ। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্মৃতিসৌধে যাওয়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমবান্ধব পরিবেশ বজায় রেখে কাজ করতে গিয়ে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হবে এবং সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো জানেন কখন কাকে কোথায় দায়িত্ব দিতে হবে। যেহেতু অনেক দিন ধরে রাজনীতির পাশাপাশি মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে, তাই আশা করি সবার সহযোগিতায় ভালো কিছু করতে পারব।’

বিজ্ঞাপন

টেলিভিশনের টক-শো ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার নিয়মিত উপস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন হয়তো আগের মতো ঘন ঘন কথা বলার সুযোগ হবে না, তবে মিডিয়ার সঙ্গেই থাকব এবং ভিন্ন আঙ্গিকে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলব।’

সরকারি ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা এবং দায়িত্ব পালনের একপর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘জনতাই ক্ষমতার উৎস। এই সত্য আমাদের সবসময় মনে রাখতে হবে। রাজনীতিবিদদের আসল সফলতা তখনই আসে, যখন তারা রাষ্ট্র পরিচালনায় থেকেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ভারসাম্য বজায় রাখতে পারেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে নানা ধরনের ভয়ভীতির মধ্যেও সংবাদমাধ্যম জনগণের কথা তুলে ধরার চেষ্টা করেছে। নতুন সরকারের সময়ে গণমাধ্যমের ওপর অযাচিত নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো মানসিকতা নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে তথ্যমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ‘বিগত ১৭ বছরে তৎকালীন সরকারের ভয়ভীতির মধ্যেও গণমাধ্যম জনগণের কথা বলার চেষ্টা করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ওপর কোনো অহেতুক নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের মানসিকতা নেই। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তবে মুক্ত মানে 'কেয়ারলেস' বা দায়িত্বজ্ঞানহীন হওয়া যাবে না। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ, তাই দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনায় থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD