জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্থর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তিনি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন এই মন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সউদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। পরে মধ্যরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর শনিবারই প্রথমবারের মতো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে নতুন কোনো পদে নিয়োগের বিষয়ে শনিবার দুপুর ২টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে আলোচনা থাকলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।








