Logo

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৪, ০২:৩৭
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  বিকালে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

অপরদিকে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিন বেলা পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকশ চাকরি প্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এতে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল-মৎস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD