Logo

চলতি মাসে হজ প্যাকেজ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৫:১৫
চলতি মাসে হজ প্যাকেজ ঘোষণা
ছবি: সংগৃহীত

প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর দেশে ফিরবে। এরপর হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আগামী বছর পবিত্র হজ পালনে এবার গত এক মাসে প্রাথমিক নিবন্ধন করেছেন এক হাজার ৮৭ জন। প্রাথমিক নিবন্ধন গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমে হজে যাওয়ার নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। চলতি মাসের মধ্যেই হজের প্যাকেজ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা যায়, ধর্মবিষয়ক উপদেষ্টা, সচিব এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তারা সেখানে হজযাত্রীদের বাড়ি ভাড়া এবং সৌদিতে খরচের বিষয়ে নিশ্চিত হবেন। সৌদি হজ মন্ত্রীর সঙ্গে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বৈঠক করবেন। প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর দেশে ফিরবে। এরপর হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আগামী ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD