চলতি সপ্তাহেই পিএসসির সংস্কার চাইলেন সারজিস

পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে।
বিজ্ঞাপন
চলতি সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৬ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান।
বিজ্ঞাপন
সারজিস বলেন, “এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কার্যত স্থবির ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে পিএসসি। পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সকল কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।
জেবি/এসবি








