Logo

আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন: সারজিস

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, ০৪:৫৫
81Shares
আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন: সারজিস
ছবি: সংগৃহীত

যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন, তাদের সহযোগিতা করতে এত সময় কেন?

বিজ্ঞাপন

আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

শনিবার (১২ অক্টোবর) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারজিস লিখেছেন, “যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।”

বিজ্ঞাপন

এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে তিন হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সুমাইয়া রাহা নামে একজন লিখেছেন, সঠিক কথা বলেছেন।

বিজ্ঞাপন

আরিফ হাসান আফজাল আরেকজন লিখেছেন, “যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন, তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।”

বিজ্ঞাপন

সায়েরা সুলতানা লিখেছেন, “ঠিক বলেছেন। এটার একটা ব্যবস্থা হওয়া ফরজ। আগে আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা, তারপর অন্য সবকিছু।”

বিজ্ঞাপন

জয়নাল আবেদীন নামে আরেকজন লিখেছেন, চমৎকার সত্যি কথা বলেছেন ভাই।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD