Logo

ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১১:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্বের জন্য বর্ষীয়ান রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এই প্রস্তাব উত্থাপন করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তিনি এ প্রস্তাব দেন।

পরে প্রস্তাবটির প্রতি সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকেও এতে সমর্থন জানানো হয়।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD