Logo

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১২:২২
ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে কাউকে নেওয়ার আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত সেই পদটি সরকার দলীয় সংসদ সদস্যের কাছেই গেছে। বিরোধী দল থেকে কোনো নাম প্রস্তাব না আসায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। তিনি মেজর (অব.) হিসেবে পরিচিত এবং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

এর আগে সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে এমন অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ডেপুটি স্পিকার পদটি নেবে না।

এর আগে বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD