Logo

ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১২:৩০
ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হলে পরে উপস্থিত সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এতে সমর্থন জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম উত্থাপন করা হয়। প্রস্তাবের পর সংসদ সদস্যদের সমর্থনে তিনি আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এর আগে এদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ৭২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।

বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো—আলহামদুলিল্লাহ। তিনি সংসদের কার্যক্রম পরিচালনার জন্য পাঁচবারের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন–কে সভাপতিত্ব করার প্রস্তাব দেন। পরে সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রস্তাবে সমর্থন জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD