Logo

মন্ত্রীর দায়িত্ব পেলেন আহমেদ আযম খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৩:০৮
মন্ত্রীর দায়িত্ব পেলেন আহমেদ আযম খান
ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যুক্ত হলেন নয়া সদস্য। টাঙ্গাইল-৮ সংসদীয় আসন (বাসাইল-সখিপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ তাকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট আহমেদ আযম খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

সংসদের বিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। এ কারণে শূন্য হওয়া পদ পূরণে নতুন করে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD