স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-কে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদ সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন তারা।
একই দিন বেলা ১১টার পর শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন শুরুর পর প্রাথমিকভাবে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-কে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।








