জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু, বক্তব্য দেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
অধিবেশন শুরুর সময় সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা ছিল। নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এ কারণে শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন, সেটিও স্পষ্ট হয়নি।
এর আগে অধিবেশনকে সামনে রেখে বুধবার সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদা করে নিজ নিজ সংসদীয় দলের বৈঠক করেন। ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের অবস্থান তুলে ধরে ‘নোট অব ডিসেন্ট’সহ জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বিরোধী শিবিরে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, গণভোটে অনুমোদিত জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করা উচিত।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জানা গেছে।








