ফায়ার সার্ভিসকে ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ডিএনসিসি

রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ
বিজ্ঞাপন
নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট) অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্টের পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে। এর ধারাবাহিকতায় ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে।
আরএক্স/








