Logo

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ২৩:৫২
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মামলাটি বাতিলের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মামলাটি বাতিলের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

এর আগে,  নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমান খালাস পান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তাকে ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD