Logo

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৪:০০
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগে খতিয়ে দেখতেই এ তদন্ত বলে জানিয়েছে সিআইডি।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এ তদন্ত শুরু করেছেন তারা। সাইফুজ্জামান ও তার ‘স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগে খতিয়ে দেখতেই এ তদন্ত বলে জানিয়েছে সিআইডি।

বিজ্ঞাপন

এ বছরের শুরুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি ৬টি কোম্পানি পরিচালনা করছেন যেগুলোর মূল্য ১৬ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

অবশ্য এক প্রেস কনফারেন্সে তিনি দাবি করেন যে, তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD