Logo

আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ক্রীড়া উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৪, ০২:৩৮
আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ক্রীড়া উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই এই সরকার গঠন করা হয়েছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা আসিফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই এই সরকার গঠন করা হয়েছে।‌

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। নতুন দেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, তরুণদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয় সমগ্র পৃথিবী নতুন করে ভাবছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের তরুণরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছে। ফলে এই তারুণ্য বাংলাদেশকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে পুরো পৃথিবী এখন সেটি দেখার অপেক্ষায়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD